মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

মেহেরপুর শহরের কায়মেকাটার মোড়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম বাইজিদ হোসন (১৬)। তিনি সদর উপজেলার মোনোহরপুর গ্রামের প্রবাসী ইসরাফিল হকের ছেলে। এই ঘটনায় আহত হয় মোকাদ্দেস (১৬) ও শ্রাবন (১৬) নামের আরও দুই এসএসসি পরিক্ষার্থী।

আহত মোকাদ্দেসের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, মেহেরপুরে প্রাইভেট পড়া শেষে দুপুরের দিকে একটি মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাইজিদ হোসেন ও শ্রাবন। শহরের কায়েমকাটার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোকাদ্দেসের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে বাইজিদ ছিটকে পড়ে যায় সড়কের পাশে। পরে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

এই ঘটনায় আহত হন মোকাদ্দেস ও শ্রাবন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মোকাদ্দেসের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence