শেখ রাসেল বৃত্তি পেল ল্যাবরেটরি স্কুলের ৫ শিক্ষার্থী

১৩ আগস্ট ২০১৮, ০৪:৫৪ PM
শেখ রাসেল বৃত্তি পেল ল্যাবরেটরি স্কুলের ৫ শিক্ষার্থী

শেখ রাসেল বৃত্তি পেল ল্যাবরেটরি স্কুলের ৫ শিক্ষার্থী © টিডিসি ফটো

শেখ রাসেল বৃত্তি পেল ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ৫ ‍শিক্ষার্থী।  জাতীয় শোক দিবস উপলক্ষে তাদেরকে এই বৃত্তি প্রদান করা হয়। 

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চারজন ৫ম শ্রেণীর ও একজন ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

সোমবার বিদ্যালয় মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকল সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭৫ সালে শেখ রাসেল এই স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন।  ইতিহাসের বর্বরোচিত ও পৈশাচিক হত্যাকাণ্ড কখনো ভুলে যাবার নয়।  এই শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার পরিবারের ঐতিহ্য ও জীবন দর্শন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানুর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার।

এছাড়াও, অনুষ্ঠানে ২ জন ‍শিক্ষার্থীকে পারভেজ জামাল পিকু বৃত্তি প্রদান করা হয়।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close