হলিক্রসের প্রথম, ষষ্ঠ ও নবমে ভর্তি আবেদন শেষ আজ

১৪ অক্টোবর ২০২৩, ১০:১১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
হলিক্রসের প্রথম, ষষ্ঠ ও নবমে ভর্তি আবেদন শেষ আজ

হলিক্রসের প্রথম, ষষ্ঠ ও নবমে ভর্তি আবেদন শেষ আজ © ফাইল ছবি

২০২৪ শিক্ষাবর্ষে হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম আজ শনিবার (১৪ অক্টোবর) পর্যন্ত বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে হবে।

সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এতে জানানো হয়, ভর্তিসংক্রান্ত নিয়মাবলিও এ সময়ের মধ্য সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম ১৪ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলিও এই সময়ের মধ্য সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: পরীক্ষায় কম নম্বর পেলে বেল্ট দিয়ে পারপিতাকে পেটাতেন বাবা!

এদিকে, নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ছাড়া সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের ভর্তির আবেদন অনলাইনে শুরু হতে পারে ২৪ অক্টোবর থেকে। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। আর ডিজিটাল লটারির (অনলাইন লটারি) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬