নদীতে পড়ে নিখোঁজ মতিঝিল আইডিয়ালের ছাত্রী

২৯ আগস্ট ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
বাবার সাথে নিখোঁজ ওই শিক্ষার্থী

বাবার সাথে নিখোঁজ ওই শিক্ষার্থী © ফাইল ফটো

বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ এসএসসি পাস করা এক ছাত্রী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার কলিমউল্ল্যাহ জানিয়েছেন।

নিখোঁজ ছাত্রী নিশাত তাসনিম তানহা (১৬) উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। নাসিম উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার কলিমউল্ল্যাহ বলেন, সন্ধ্যার শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। দুপুর ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে।

টিম লিডার জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল এসে উদ্ধার কাজ পরিচালনা করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীতে তল্লাশি চলছে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, নিখোঁজ ছাত্রীর সন্ধানে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চলছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মহাখালীতে মসজিদে ছোট্ট রোজাদারদের মাঝে ছাত্রদল-রক্তস্পন্দনে…
  • ০৪ মার্চ ২০২৬
সবজি বিক্রেতাকে খুন: শাস্তি হিসেবে সেই নেতাকে বহিষ্কার করল …
  • ০৪ মার্চ ২০২৬
ভাড়া বাসায় যুবকের গলাকাটা মরদেহ, টিকটকার স্ত্রী নিখোঁজ
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রম…
  • ০৪ মার্চ ২০২৬
আসিফ মাহমুদের পাশে হাসনাত আব্দুল্লাহ
  • ০৪ মার্চ ২০২৬
বিএমইউতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন
  • ০৪ মার্চ ২০২৬