কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৯৪ জন, ফেল থেকে পাস ১৮০

২৮ আগস্ট ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
কুমিল্লা বোর্ডের এসএসসি ফলাফল

কুমিল্লা বোর্ডের এসএসসি ফলাফল © সংগৃহীত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ২৭ হাজার ৬০ শিক্ষার্থী ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ৮৭৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন, ফেল থেকে পাস ১৮০ জন এবং ৬০৫ জনের গ্রেডে পরিবর্তন এসেছে।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩১ আগস্ট) কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬