শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি শুরু হবে

০১ জুলাই ২০১৮, ০৯:২৩ PM
শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একাদশ শ্রেণির বই বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একাদশ শ্রেণির বই বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নীতিমালা অনুযায়ী যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চলতি মাস থেকেই এমপিওভুক্ত করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তিনি শিক্ষকদের আন্দোলন-হুমকি দিয়ে এ কার্যক্রম ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন।

রোববার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একাদশ শ্রেণির বই বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, আমরা এমপিও সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এককভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এর সঙ্গে পাঁচটি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নীতিমালা অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে। যোগ্য প্রতিষ্ঠানগুলোকেই এমপিও দেওয়া হবে। তবে এমপিও সুবিধা পেতে আরও কিছু সময় লাগবে।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে বই বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। পরে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মাহাবুবুর রহমান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।

ট্যাগ: কলেজ
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬