পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

১৫ জুলাই ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইশান নন্দি

ইশান নন্দি © ফাইল ছবি

রাজধানীর বংশালে পুকুরে গোসল করতে নেমে ইশান নন্দি (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত ইশান নন্দি ১০৩ নং শাঁখারী বাজার এলাকার সত্যজিৎ নন্দির ছেলে এবং পোগোজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ইশানের বড় ভাই দীপ বলেন, আমার ছোট ভাই আজ দুপুরে মাঠে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে বন্ধুদের সঙ্গে বংশাল পুকুরে গোসল করতে নামে। কিন্তু সে সাঁতার জানত না। গোসল করতে গিয়ে হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আমাদের খবর দেয়।

আরো পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কী ভাবছেন শিক্ষার্থীরা

দীপ আরো বলেন, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগ: মৃত্যু
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬