জেএসসির পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে যেভাবে

১০ জুলাই ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
পরীক্ষা

পরীক্ষা © ফাইল ছবি

শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে ২০২২ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে এ প্রস্তাব অনুমোদন দেয় সরকার এবং নতুন শিক্ষাক্রমে জেএসসি ও জেডিসি পরীক্ষার কোনো সুযোগ রাখা হয়নি।

জেএসসি ও জেডিসি পরীক্ষা না  হওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সে সম্পর্কে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসেই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৯ জুলাই) এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, পরীক্ষা ৩ ঘণ্টায়

এর আগে, গত ২০ জুন চলতি বছরের জেএসসি ও জেডিসি এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তের একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিটিবিতে পাঠানো হয়। ওই চিঠি মোতাবেক এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি নেওয়া হবে। 

 

ট্যাগ: জেএসসি
জামায়াত ক্ষমতায় এলে কোরআনের ইসলাম নয়, মওদুদীর ইসলাম কায়ে…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন …
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্রিটিশ-আমেরিকান রিসোর্স সেন্টার, কর…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে গবেষণার নির্দেশ রুয়েট উপা…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬