স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

১৬ মে ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। আগামী ২৭ ও ২৮ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার।

জানা গেছে, আগামী ২৭ মে কুুমিল্লা, যশোর, বরিশাল ও চট্টগ্রাম বোর্ডে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন এই বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ট্যাগ: এসএসসি
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬