দুই দিনের বাচ্চা নিয়ে দাখিল পরীক্ষা দিলেন মা

০৩ মে ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

দুই দিনের বাচ্চাকে সঙ্গে নিয়ে দাখিল পরীক্ষায় বসেছেন মা রিভা খাতুন। বুধবার (৩ মে) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করার এ দৃশ্য দেখা যায়। 

উপজেলার বিনাই দারুল উলুম দাখিল মাদরাসার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী রিভা খাতুন। তিনি উপজেলার দেওগ্রামের মোরশেদুল ইসলামের স্ত্রী।

রিভা খাতুন বলেন, পরীক্ষা শুরুর দুইদিন পূর্বে (২৮এপ্রিল) আমার বাচ্চা হয়েছে। দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিতে হয় তাই বাড়িতে না রেখে  তাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। বাচ্চাকে বাইরে রেখে পরীক্ষা দিতে সমস্যা হওয়ায় কেন্দ্রের অভ্যন্তরীণ কোন কক্ষে বাচ্চাসহ আমার মাকে অবস্থান করার অনুমতির জন্য কেন্দ্র সচিব বরাবর আবেদন করি। পরে অনুমতি সাপেক্ষে আমার মা বাচ্চাকে নিয়ে কেন্দ্রের আলাদা একটি কক্ষে অবস্থান করছে।

আরও পড়ুন: নকলে বাধা দেওয়ায় পরীক্ষার কেন্দ্রে শিক্ষক লাঞ্ছিত

কেন্দ্র সচিব বলেন, লিখিত আবেদনের প্রেক্ষিতে রিভা খাতুনের বাচ্চাটি নানিসহ পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।  

ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদরাসার কেন্দ্র সচিব ও অধ্যক্ষ একরামুল হক বলেন, রিভা খাতুন নামের বিনাই দারুল উলুম দাখিল  মাদরাসার এক পরীক্ষার্থী ২ দিনের বাচ্চা নিয়ে আমাদের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মেয়েটির প্রতিষ্ঠান সুপারের লিখিত আবেদন ও মানবিক কারণে পরীক্ষার নিয়ম-কানুন মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে।

ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রোগ্রামার খাযরুইয়ার রহমান বলেন, কেন্দ্র সচিবের মাধ্যমে ঘটনাটি আমি শুনেছি। ২ দিনের শিশুকে রেখে মেয়েটির পরীক্ষায় অংশ নেয়ার বিষয়টি জেনে খুব ভাল লেগেছে। এ জন্য তাকে সাধুবাদ জানাই। 

মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence