প্রবেশপত্র পেয়েছেন স্কুলের বারান্দায় পরীক্ষার রাত কাটানো শিক্ষার্থীরা

৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
প্রবেশপত্র পেয়েছেন স্কুলের বারান্দায় পরীক্ষার রাত কাটানো শিক্ষার্থীরা

প্রবেশপত্র পেয়েছেন স্কুলের বারান্দায় পরীক্ষার রাত কাটানো শিক্ষার্থীরা © সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু শনিবার রাত ১০টার দিকে নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। পরীক্ষার প্রবেশপত্রের জন্য স্কুলের বারান্দায় অবস্থান ও সড়ক অবরোধে নামে তারা। অবশেষে আন্দোলনরত ১৫ শিক্ষার্থী অবশেষে এসএসসি পরীক্ষা দিতে পারবে। তাদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র পাওয়া গেছে। তবে ভুলক্রমে ফরম ফিলাপ না হওয়ায় পরীক্ষা দিতে পারবেন না এক শিক্ষার্থী।

শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে প্রবেশপত্রের দাবিতে ওই ১৫ শিক্ষার্থী বিদ্যালয় চত্বরে অবস্থান করে। এর পরও ব্যর্থ হয়ে রাত ৯টার দিকে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে। যান চলাচল বন্ধ হয়ে যায় রামগঞ্জ-নীলফামারী সড়কে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষ। 

পরে রাত সাড়ে ১১টার দিকে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

ইউএনও জেসমিন নাহার বলেন, বোর্ডের সার্ভারে সমস্যা ছিল। এর ফলে শিক্ষার্থীদের এডমিটকার্ডগুলো ডাউনলোড হচ্ছিল না। পরে ডাউনলোড করা হয়েছে। আমরা সেগুলো বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।

শিক্ষার্থী

এ সময় জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মেজবাহুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষকের ভুলে বিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে। এমন পরিস্থিতিতে গত শুক্রবার পর্যন্ত বিজ্ঞান বিভাগের ১১ জনের সমস্যা সমাধান হলেও মানবিক বিভাগের ১৫ জনের প্রবেশপত্র একেবারেই অনিশ্চিত হয়ে পড়ে। প্রবেশপত্র না পাওয়ায় ওই ১৫ শিক্ষার্থী শনিবার দিনভর বিদ্যালয় চত্বরে অবস্থান করলেও দেখা মেলেনি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের।

জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান বলেন, টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর সমস্যা ছিল বিভাগ পরিবর্তন ও ১৬ জনের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছিলো না। এর মধ্যে ১৫ জন পরীক্ষার্থীর সমস্যা সমাধান হয়েছে।

ট্যাগ: পরীক্ষা
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬