চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে, পরীক্ষা ২১৬ কেন্দ্রে

২৫ এপ্রিল ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে, পরীক্ষা ২১৬ কেন্দ্রে

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে, পরীক্ষা ২১৬ কেন্দ্রে © ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষায় চট্টগ্রাম থেকে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। গতবার এবারের চেয়ে ৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থী কম অংশ নিয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৮ হাজার ২৭০ ও ছাত্রী ৮৬ হাজার ৪৯৯ জন। তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩৪ হাজার ৩২ জন। মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী।

গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ৩০ হাজার ৩৭১ জন, মানবিক থেকে ৫৯ হাজার ১৩৭ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ৬০ হাজার ২০৪ জন।

বোর্ডের হিসাবে নগরসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৮৫ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থী আছে ২৪ হাজার ৩৩০ জন, রাঙামাটি জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৭৪২ জন, খাগড়াছড়ি থেকে ৯ হাজার ৮৬৬ জন, বান্দরবান থেকে ৪ হাজার ৯৪৫ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ইতোমধ্যে  সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ৬০টি ভিজিল্যান্স টিম ও ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম কাজ করবে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬