যশোর বোর্ড: এসএসসিতে বৃত্তি পেলেন ২৫৯৭ শিক্ষার্থী

০৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এসএসসিতে বৃত্তি পেলেন ২৫৯৭ শিক্ষার্থী

এসএসসিতে বৃত্তি পেলেন ২৫৯৭ শিক্ষার্থী © ফাইল ছবি

যশোর শিক্ষা বোর্ডের ২০২২ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তি পেয়েছে ২ হাজার ৫৯৭ শিক্ষার্থী। বোর্ডের সচিব প্রফেসর আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত বৃত্তির ফলাফলে এ তথ্য জানা গেছে। এর মধ্যে রয়েছেন- মেধা তালিকায় ৩০১ ও সাধারণ গ্রেডে ২ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। ২ হাজার ৫৯৭ শিক্ষার্থীর মধ্যে  যশোর জেলায় বৃত্তি পেয়েছে ৪৮৭ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৭ জন ও সাধারণ গ্রেডে ৪৩০জন।

জানা যায়, খুলনায় বৃত্তি পেয়েছেন ৪১৯ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন ও সাধারণ গ্রেডে ৩৮৬জন। ঝিনাইদহে বৃত্তি পেয়েছেন ২৩১ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৩ ও সাধারণ গ্রেডে ২০৪ জন। মাগুরায় বৃত্তি পেয়েছেন ১৭০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৭ জন ও সাধারণ গ্রেডে ১৫৩ জন।

কুষ্টিয়ায় বৃত্তি পেয়েছেন ৩৯০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৫ জন ও সাধারণ গ্রেডে ৩৫৫ জন। নড়াইলে বৃত্তি পেয়েছেন ১২৮ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ গ্যেডে ১২৩ জন। সাতক্ষীরায় বৃত্তি পেয়েছেন ২৬৭ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৩ জন ও সাধারণ গ্রেডে ২৫৪ জন।

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ পেয়েও দুর্নীতির দায়ে চাকরি হারালেন ২৫২ জন

চুয়াডাঙ্গায় বৃত্তি পেয়েছেন ১৭৪ শিক্ষার্থী। এরমধ্যে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১৬৮ জন। বাগেরহাটে বৃত্তি পেয়েছেন ২৩৭ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ গ্রেডে ২৩২জন। মেহেরপুরে বৃত্তি পেয়েছেন ১০৮ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ১০৪ জন।

বোর্ডের প্রকাশিত বৃত্তির ফলাফলের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৃত্তির গেজেটে শিক্ষার্থীরা যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করবে। শিক্ষার্থীদের সৎস্বভাব ও লেখাপড়ার অগ্রগতির সন্তোষজনক শর্তে হতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কলেজে বিনাবেতনে লেখাপড়া করতে পারবে। তার কাছ থেকে ওই প্রতিষ্ঠান কোন টাকা দাবি করতে পারবে না। আর টাকা দাবি করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে  বৃত্তির অর্থ উত্তোলনপূর্বক বৃত্তিধারীদের মধ্যে অর্থ বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬