সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
সাতক্ষীরায় স্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় স্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

সাতক্ষীরার স্থানীয় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার (৫০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে শ্যামনগর উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় বুটেক্সের শিক্ষার্থীরা, হলগুলোতে বাড়ছে চুরির ঘটনা

স্থানীয় এক প্রতিবেশী জানান, বুধবার দুপুর ১টার দিকে আবুল বাশারের স্ত্রী ফার্মেসিতে যান। একই সময় তার সন্তান কৈখালী বাজারে যায়। এসময় ওই বাসার পাশে কয়েকজন বাচ্চা ক্রিকেট খেলার বল খুঁজতে তাঁদের বাড়িতে ঢুকে গাছের ডালে তার শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে আবুল বাশারের মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close