‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে’

২০ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বরিশাল বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় অতিথিবৃন্দ

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বরিশাল বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় অতিথিবৃন্দ © সংগৃহীত

বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান বলেছেন, উন্নত জাতি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সময়োপযোগী পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বই থেকে কাগজের বইয়ে পাঠকরা অধিক আনন্দ পায়। বই থেকে প্রাপ্ত জ্ঞান পাঠকের মস্তিস্কে স্থায়ীভাবে থেকে যায়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস শীর্ষক স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বরিশাল বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় সারাদেশে পাঠাভ্যাস বাড়ানো, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করা এবং পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : অনুপ্রেরণা শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের ডানা

বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব আমিনুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি যদি এই কর্মসূচির বইগুলো পড়ে তবে তাদের মধ্যে পড়ার আগ্রহ ও অভ্যাস তৈরি হবে, তাদের মধ্যে আস্থা, বিশ্বাস, মূল্যবোধ তৈরি হবে। ফলে জাতি গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এবং সমাজ থেকে অন্যায়-অত্যাচার, বৈষম্য, অজ্ঞতা দূর করতে বিশেষ ভূমিকা রাখবে। আনন্দের সাথে শিক্ষার্থীরা যেনো এই বইগুলো পড়তে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের তিনি অনুরোধ করেন।

কর্র্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শামীম আল মামুন। তিনি কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি উন্নয়ন ও টেকসই করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে। বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালার পরপরই বরিশাল বিভাগের কর্মসূচিভুক্ত সকল উপজেলায় উদ্বুদ্ধকরণ কর্মশালা আয়োজন করা হবে। উপজেলা পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) ও স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সময়োপযোগী একটি কার্যক্রম। মাধ্যমিক পর্যায়ের নতুন কারিকুলামের সাথে সাথে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিরও প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।

সভাপতির বক্তব্যে বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা বই থেকে দূরে সরে যাচ্ছে। সেই জায়গাতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখতে পারবে। সকল অতিথি এবং অংশগ্রহণকারীগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকলের দায়িত্বশীল জায়গা থেকে এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার করা হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে।

উল্লেখ্য, কর্মশালায় বরিশাল বিভাগের ৬টি জেলার জেলা শিক্ষা অফিসার, কর্মসূচিভুক্ত ২৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ অংশগ্রহণ করেন।

ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 
  • ২১ মার্চ ২০২৬
বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে হামলায় গৃহবধূ নিহত
  • ২১ মার্চ ২০২৬
ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence