এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা © টিডিসি ফটো

ভোলার লালমোহনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে দীপাগার সোসাইটির উদ্যোগে ৩৪ শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে উপহার হিসেবে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন: এসএসসির ফরম পূরণ শুরু

রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন।

দীপাগার সোসাইটির সভাপতি ডাক্তার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মাস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা।

ট্যাগ: এসএসসি
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬