বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফল যেভাবে জানা যাবে

১৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফল জানবেন যেভাবে

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ফল জানবেন যেভাবে © ফাইল ছবি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির ফল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে থেকে ফল প্রকাশ করবেন।

এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। অথবা ভিজিট করতে হবে- https://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে।

আরও পড়ুন: বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল দুপুরে

এর আগে গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ে দেশের ৫৪০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১ লাখ ৭ হাজার ৮৯০টি আসনের বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৯০৩টি আবেদন জমা পড়েছিল।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬