প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন সহকারী শিক্ষিকা

১২ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে নিহার রঞ্জন রায় নামে এক প্রধান শিক্ষিককে জুতাপেটা করেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। রোববার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে যশোরের মনিরামপুরে উপজেলার দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ওই বিদ্যালয়ের সরকারী শিক্ষিকা অফিস কক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গিয়ে খাতা না পেয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। দুপুর একটায় পরীক্ষা শেষে শিক্ষিকা আবারও প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে হাজিরা খাতা চান। এ সময় প্রধান শিক্ষক খাতা না দিয়ে ওই শিক্ষিকার গায়ের ওড়না ধরে টান দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকা পায়ের জুতা দিয়ে প্রধান শিক্ষককে মারপিট করেন। 

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

এব্যাপারে সহকারী শিক্ষিকা বলেন, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় তাকে বহুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে অফিস কক্ষে কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক তার গায়ের ওড়না ধরে টান দেন। রাগে ক্ষোভে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি প্রধান শিক্ষককে জুতাপেটা করেছেন।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড কমিটিকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি। এরপরও প্রধান শিক্ষকের হাত থেকে রক্ষা পেতে চলতি বছরের ১৪ নভেম্বর সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, বিদ্যালয় থেকে ফোন পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্কুল কমিটির সভাপতি আনিসুর রহমান তযু বলেন, বিষয়টি কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষক নিহার রঞ্জনকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। 

ট্যাগ: শিক্ষক
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬