২০২৩ সালের এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর

১২ ডিসেম্বর ২০২২, ১০:৫১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
এসএসসির ফরম পূরণ ১৮ ডিসেম্বর শুরু

এসএসসির ফরম পূরণ ১৮ ডিসেম্বর শুরু © সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আর বিলম্ব ফি-সহ অনলাইনে ফরম পূরণ চলবে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফি-সহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।

রবিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে দুই হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে দুই হাজার ২০ টাকা জমা দিতে হবে। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ১০ জানুয়ারির মধ্যে বিলম্ব ফি জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনও শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।

আরও পড়ুন: সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

২০২২ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে, অন্যথায় আগের ফল বহাল থাকবে।

বহিষ্কৃত পরীক্ষার্থীর জন্য করণীয়: বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬