এসএসসির টেস্ট পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে

২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৩ PM
৩০ নভেম্বরের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

৩০ নভেম্বরের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ © সংগৃহীত

আগামী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য বলা হলো। এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪১তম বিসিএসের ফল কবে, বলতে পারছে না পিএসসি

এর আগে, বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬