কুষ্টিয়ায় রাতে এসএসসি দিচ্ছেন এক পরীক্ষার্থী

২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৭ PM
আলবার্ট স্মিথ বালা

আলবার্ট স্মিথ বালা © সংগৃহীত

কুষ্টিয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাতে পরিক্ষা দিচ্ছেন আলবার্ট স্মিথ বালা নামের এক শিক্ষার্থী। খ্রিষ্টান ধর্মীয় রীতি (সেভেন ডে এ্যাডভেন্ডিস) অনুযায়ী শনিবার দিনের আলোয় কোন পড়ালেখা করা যায় না। ফলে, নিয়ম মেনে রাতের বেলায় সন্ধ্যা ৭ থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়  তার পরিক্ষা। তিনি কুষ্টিয়ার সানহাফ ইন্টারন্যাশনাল স্কলের ছাত্র।

আলবার্টের শনিবারে পড়া বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, ঊচ্চতর গণিত এর পরিক্ষাগুলো অনুষ্ঠিত হয় রাতের বেলায়। সেজন্য আগে থেকেই কেন্দ্রে এসে থাকতে হয় তাকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে সেও সকাল ১১টায় পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরে বাসা থেকে আসার সময় নিয়ে আসা খাবার ও কুষ্টিয়া হাই স্কুলের একটি কক্ষে বিশ্রাম নেয় আলবার্ট।

আলবার্টের বাবা জানান, আমরাও আমাদের সময়ে যশোর বোর্ডে গিয়ে পরিক্ষা দিতাম। এখন স্থানীয়ভাবে আয়োজন করা হচ্ছে, যা খুবই ভালো উদ্যোগ।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে চাকরির সুযোগও

এ বিষয়ে কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব খলিলুর রহমান জানান, তার পরিক্ষা নেওয়ার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এটাও আমাদের দায়িত্বের অংশ। আমরা নিয়ম মেনেই পরিক্ষা গ্রহণ করছি। কেন্দ্র সচিব ও ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকেন বলেও জানান তিনি।

ট্যাগ: এসএসসি
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬