‘কোচিংয়ের শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য প্রশ্নফাঁস হতে পারে’

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

‘কোচিংয়ের শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য প্রশ্নফাঁসের ঘটনা ঘটে থাকতে পারে’- বলে ধারনা করছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি।

তিনি জানান, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত আগামি ২৯ সেপ্টেম্বর এ ব্যাপারে শুনানি করবেন।

স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বরাতে ওসি বলেন, 'প্রধান শিক্ষক লুৎফর রহমান স্কুলে কোচিং ব্যবসা চালাতেন বলে জানতে পেরেছি। তার কোচিংয়ের শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে সেজন্য তিনি প্রশ্নফাঁসের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। কোচিং ব্যবসার সঙ্গে কয়েকজন শিক্ষকও জড়িত রয়েছেন।' 

এ বিষয়ে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, 'স্কুলে কোচিং ব্যবসা চালু না করতে তাকে অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি। তিনি তার পছন্দের কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে কোচিং ব্যবসা শুরু করেন।'

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক লাইভে দুই শিক্ষার্থী!

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির কয়েকজন এসএসসি পরীক্ষার্থী বলে, তারা বাধ্যতামূলকভাবে প্রধান শিক্ষক লুৎফর রহমানের কোচিংয়ে পড়তেন। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই কোচিং চালাতেন। হাতে লেখা প্রশ্নপত্র পেয়ে তারা ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা দেন। অন্য বিষয়ের প্রশ্নও তাদের কাছে পৌঁছানোর কথা ছিল।

এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন শিক্ষক ও পিয়নকে গ্রেপ্তার করা হলেও এখনো পলাতক রয়েছেন অফিস সহকারী আবু হানিফ। মঙ্গলবার রাত থেকে তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'ওই স্কুলের অফিস সহকারী আবু হানিফকে গ্রেপ্তারের জন্য পুলিশ সম্ভাব্য সব স্থানে অভিযান অব্যাহত রেখেছে।'

পুলিশ জানায়, প্রশ্নফাঁসের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ভুরুঙ্গমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। তাদের দায়িত্ব অবহেলার বিষযটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close