এসএসসিতে প্রক্সি দিয়ে কারাগারে এইচএসসি পরীক্ষার্থী

২২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৩ PM
জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে

জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে © ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে খালাতো ভাইয়ের এসএসসি পরীক্ষায় প্রক্সি দিত গিয়ে আটক হয়েছে বড় ভাই আলমগীর হোসেন (১৮)। তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আলমগীর হোসেন উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় সৈকত ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী। প্রকৃত এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমানকে চলতি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।    

আরো পড়ুন: প্রশ্নফাঁসে জড়িত আরও তিন শিক্ষক গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে আটক করা হয়। পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে খালাতো ভাই আব্দুর রহমানের প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। এছাড়াও সে তার খালাতো ভাইয়ের বিগত দুটি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে ওই যুবককে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আর প্রকৃত ছাত্র আব্দুর রহমানকে চলতি এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গণিত পরীক্ষা চলাকালীন আলমগীর হোসেনকে আটক করা হয়। তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেখে জানা যায়, খালাতো ভাইয়ের প্রক্সি দিতে এসেছিলেন তিনি। 

ট্যাগ: এসএসসি
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬