আজ রাতের আকাশে দেখা যেতে পারে বিরল ‘ব্লু মুন’

৩১ মে ২০২৬, ০৬:৫৬ PM
বিরল ‘ব্লু মুন’

বিরল ‘ব্লু মুন’ © সংগৃহীত

আজ দেখা যেতে পারে বিরল ‘ব্লু মুন’। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এই বিরল দৃশ্য সরাসরি উপভোগ করতে পারবেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যমতে, আজকের পর ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের আগে আর কোনো ব্লু মুন দেখার সুযোগ মিলবে না। 

নাসার মতে, ব্লু মুন একটি তুলনামূলক বিরল মহাজাগতিক ঘটনা। এর আগে সর্বশেষ ২০২৩ সালের আগস্ট মাসে এমন দৃশ্য দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর আজ ৩১ মে এই ঘটনাটি পুনরায় দেখার সুযোগ এসেছে।

ব্লু মুন কী?
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ‘ব্লু মুন’ কোনো নীল রঙের চাঁদ নয়। সাধারণত একই ইংরেজি ক্যালেন্ডার মাসে দুটি পূর্ণিমা সংঘটিত হলে দ্বিতীয় পূর্ণিমাকে ‘ব্লু মুন’ বলা হয়। চাঁদের আবর্তনকাল প্রায় ২৯.৫ দিন হওয়ায় প্রতি দুই থেকে তিন বছর (কিংবা ১৯ বছরে ৭ বার) অন্তর এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

চাঁদ কি আসলেই নীল দেখাবে?
নাম ‘ব্লু মুন’ হলেও চাঁদ কিন্তু তার স্বাভাবিক রুপালি-সাদা বা সোনালি আভা নিয়েই উদিত হবে। ১৫০০ শতকের দিকে ‘চাঁদ নীল’ - এই প্রবাদটি মূলত কোনো অসম্ভব ঘটনা বোঝাতে ব্যবহৃত হতো, যা থেকে পরবর্তীতে এই জ্যোতির্বৈজ্ঞানিক নামকরণের উৎপত্তি। তবে ইতিহাসে ব্যতিক্রমও রয়েছে। ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ ধূলিকণা ছড়িয়ে পড়ার কারণে মানুষ সাময়িকভাবে নীল রঙের চাঁদ দেখেছিল।

একই সাথে বছরের সবচেয়ে দূরের ‘মাইক্রো মুন’
এবারের ব্লু মুনের আরেকটি বড় বিশেষত্ব হলো, এটি একই সঙ্গে একটি ‘মাইক্রো মুন’। চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবী থেকে সবচেয়ে দূরের অবস্থান অর্থাৎ ‘অ্যাপোজি’র কাছাকাছি থাকে এবং সে সময়ে পূর্ণিমা ঘটে, তখন তাকে মাইক্রো মুন বলা হয়।

আজকের পূর্ণিমায় চাঁদ পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৯৩ কিলোমিটার (২,৫২,৩৩৪ মাইল) দূরে অবস্থান করছে, যা এর গড় দূরত্বের (৩,৮৪,৪০০ কিলোমিটার) চেয়ে অনেক বেশি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটিই হতে যাচ্ছে ২০২৬ সালের সবচেয়ে দূরবর্তী পূর্ণিমা। পৃথিবী থেকে দূরত্ব বেশি হওয়ায় স্বাভাবিক পূর্ণিমার তুলনায় চাঁদকে আকারে প্রায় ১০% ছোট দেখাবে, যদিও খালি চোখে সাধারণ দর্শকের কাছে এই পার্থক্য খুব একটা দৃশ্যমান নাও হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে উদয়ের সময় দিগন্তের কাছাকাছি চাঁদকে প্রথমে কমলা বা সোনালি আভাযুক্ত দেখা যেতে পারে। তবে চাঁদ যত আকাশের ওপরে উঠবে, এটি তার স্বাভাবিক উজ্জ্বল সাদা রূপ ধারণ করবে।

বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন
আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ৩০ মে রাতে চাঁদটি সবচেয়ে পূর্ণ দেখা গেলেও, বাংলাদেশসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আকাশে আজ ৩১ মে রাতে চাঁদকে সবচেয়ে উজ্জ্বল ও পূর্ণ অবস্থায় দেখা যাবে।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950