প্রতিমন্ত্রীর বাসায় যাওয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

১০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ AM
তাবশিরা ইসলাম লিজা এবং মামলা করার চিঠিপত্র

তাবশিরা ইসলাম লিজা এবং মামলা করার চিঠিপত্র © সংগৃহীত

ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে যাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাবশিরা ইসলাম লিজার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।

এর আগে (৪ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা শাখা।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাবশিরা ইসলাম লিজা অফিস চলাকালীন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত প্রতিমন্ত্রীর বাসায় সাক্ষাতের জন্য গিয়েছেন, যা অপেশাদারসুলভ আচরণ। তিনি সরকারি কর্মচারী হয়ে অফিসে দেরিতে উপস্থিত হন। এ ছাড়া অফিস সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তাঁর এসব আচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান বলেন, সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার জন্য প্রতিবেদনের আলোকে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণের নির্দেশনা রয়েছে।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence