প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু ১৫ সেপ্টেম্বর

০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি আবেদন শুরু হচ্ছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি আবেদন শুরু হচ্ছে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি আবেদন শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর থেকে। অনলাইনে এ প্রক্রিয়া চলবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষক বদলি ১৫-২০ তারিখের মধ্যে শুরু করব। এটা অনলাইনে শুরু হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষক বদলি চালু হবে। এটা চালু না করলে সঠিক সংখ্যায় যেতে পারব না। পাইলটের রেজাল্টও ভালো। এ প্রকল্পের ছোটখাট ভুলগুলো সমাধান করেছি।

আরো পড়ুন: নতুন ১৩ হাজার সরকারি পদ সৃষ্টি হচ্ছে, সিদ্ধান্ত আজ

তিনি বলেন, এটা শুধু মহানগরে থাকছে না। প্রথমে আন্তঃউপজেলা, পরে উপজেলার বাইরে। অপশন দেওয়া আছে, স্বামীর কর্মস্থল। নীতিমালা অনুযায়ী সফটওয়্যারে অপশন দেওয়া আছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি শুরু হয় গত ২৭ জুলাই। ওই দিন প্রতিমন্ত্রী সচিবালয় থেকে পাইলটিং কার্যক্রম হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ২৯ জুন শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়। গত ১৫ জুলাই পর্যন্ত ২৩ জন আবেদন করেন। এর মধ্যে ১৭ জনের আবেদন গ্রহণ করে বদলি করা হয়েছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬