অনুপস্থিত শিক্ষার্থীদের থেকে ১০ টাকা জরিমানা নেন প্রধান শিক্ষিকা

০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ PM
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো

স্কুলে না গেলে শিক্ষার্থীদের থেকে জরিমানা আদায় করেন খোদ প্রধান শিক্ষিকা। গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখিয়ে জরিমানা আদায়ের এ অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা জ্ঞান মঞ্জুরি গায়েনের বিরুদ্ধে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী জানায়, একদিন স্কুলে না গেলে প্রধান শিক্ষক তাদের কাছ থেকে ১০ টাকা করে জরিমানা আদায় করেন।

অভিভাবক বাবলু বাড়ৈ অভিযোগ করে বলেন, ‘ছেলে-মেয়েরা কোনও কারণে একদিন স্কুলে না গেলে প্রধান শিক্ষিকা জরিমানা করেন। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনও বিধান নেই। অন্যকোনো স্কুলে এভাবে জরিমানা করা হয় না।’

আরও পড়ুন: রুবেলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রীরা

এ বিষয়ে প্রধান শিক্ষিকা জ্ঞান মঞ্জুরি গায়েন জরিমানা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে ঠিকমতো স্কুলে আসে, সে জন্য এ জরিমানার বিধান করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি সুস্মিতা বলের সঙ্গে আলোচনা করে এবং তার অনুমতিতে এ জরিমানা নেওয়া হচ্ছে।’

সুস্মিতা বল বলেন, ‘আমি দুই মাস আগে সভাপতি হয়েছি। এসব বিষয়ে ভালো কিছু বুঝি না। স্কুলের প্রধান শিক্ষিকা আমাকে বললেন, অনুপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা নিতে হবে। তখন আমি বলি, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘স্কুলে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনও বিধান নেই। এ বিষয়ে আমি জানি না। আমাকে কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence