প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি শাহ রেজওয়ান

৩০ আগস্ট ২০২২, ০৪:৫৮ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো ও শাহ রেজওয়ান হায়াত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো ও শাহ রেজওয়ান হায়াত © ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন: স্নাতক প্রথম বর্ষে ভর্তির ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে গত ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মো. মুহিবুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।

উপানুষ্ঠানি শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ।

স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রাশেদা আখতার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬