প্রাথমিকের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে আগস্ট থেকে

১৮ জুলাই ২০২২, ০৪:৫৫ PM
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়া হবে

৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়া হবে © ফাইল ছবি

আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে টিকা কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ৫ থেকে ১২ বছরের দুই কোটি শিশু রয়েছে। এদের মধ্যে এক কোটি শিশুকে প্রথমে টিকার আওতায় আনা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ধরনের এ টিকার অনুমোদন দিয়েছে। এ ছাড়া তারা তিন কোটি দেওয়ার কথা বলছে।

জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের এই টিকা দেওয়া হবে। এ জন্য শিশুদের জন্মনিবন্ধন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬