ক্ষমতা বাড়ল জেলা শিক্ষা অফিসারদের

১৫ জুলাই ২০২২, ০৮:৪১ AM
ক্ষমতা বাড়ল জেলা শিক্ষা অফিসারদের

ক্ষমতা বাড়ল জেলা শিক্ষা অফিসারদের © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার ক্ষমতা দেয়া হলো সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের। বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের ওপর অর্পণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব যথাক্রমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করা হলো।

আরও পড়ুন: শিশুদের পড়ানো শিখতে বিদেশ যাচ্ছেন ২০ হাজার কর্মকর্তা, ব্যয় ৫৮৯ কোটি

এর আগে ১৯৮৫ সালের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসাররাই বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করতেন। তবে ২০১৮ সালের ২০১৮ সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা জারি হলে আগের নিয়ম বাদ যায়। 

২০১৮ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারাই বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার করতেন। এ ক্ষেত্রে বিভাগীয় মামলা পরিচালনার এখতিয়ার নিয়ে উচ্চ আদলতে মামলার করার সুযোগ থাকে।

এই পরিস্থিতি এড়াতে মন্ত্রণালয় আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার ক্ষমতা দিলো মন্ত্রণালয়।

ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার
  • ৩০ মার্চ ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence