প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৮১ কোটি টাকা অনুদান

৩০ জুন ২০২২, ১১:৫৫ PM
বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশকে ৫ কোটি ৩৫ লাখ ডলার (প্রায় ৪৮১ কোটি) অতিরিক্ত অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এই অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষা খাতের উন্নয়নে আইডিএর বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিই) কর্মসূচির অধীনে মানসম্মত শিক্ষায় এ অনুদানের অর্থ কাজে লাগানো হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) এ ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এ দেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যামবন চুক্তিতে সই করেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের ইআরডি কার্যালয়ে এ চুক্তি সই হয়।

প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন এবং এ পর্যায়ের শিক্ষার উপযোগী বয়সের সব শিশুকে স্কুলমুখী করার উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক শিক্ষণযোগ্যতা অর্জন এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী সুশাসন ব্যবস্থা, পর্যাপ্ত আর্থিক সংস্থান এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নত করতে বিশ্বব্যাংকের এ অনুদান সহায়ক হবে।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence