যে কারণে ১১ মাস ধরে উপবৃত্তি পাচ্ছে না প্রাথমিক শিক্ষার্থীরা

২৩ মে ২০২২, ০৮:২৮ AM
১১ মাস ধরে উপবৃত্তি পাচ্ছে না প্রাথমিক শিক্ষার্থীরা

১১ মাস ধরে উপবৃত্তি পাচ্ছে না প্রাথমিক শিক্ষার্থীরা © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগে প্রকল্পের মাধ্যমে উপবৃত্তির টাকা দেওয়া হতো। সর্বশেষ প্রকল্পের সময় নগদ অর্থ বণ্টনের দায়িত্ব পালন করেছে। কিন্তু গত জুলাই থেকে এ প্রকল্প নেই। ফলে নগদ যে সফটওয়্যারে কাজ করত, তা আর নেই। এ কারণে নতুন করে তথ্য সংগ্রহ করতে হচ্ছে।

সরকারি রাজস্ব খাতের অর্থ থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে। এসব নানা জটিলতায় গত বছরের জুলাই থেকে প্রায় ১১ মাস শিক্ষার্থীরা এ অর্থ পায়নি। প্রাথমিক অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা এ জানিয়েছেন।

জানা গেছে, গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এরপর চলতি বছরের ছয় মাসের টাকা দেওয়া হবে। গত বছরের জানুয়ারিতে যে তথ্য সংগ্রহ করা হয়েছিল, তা এখনকার তথ্যে মিলবে না। এ জন্য শিক্ষকদের ফের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিভাবক যে মোবাইল ব্যাংকিং নম্বর দিয়েছেন, সেটির মাধ্যমে উপবৃত্তি দেওয়া হবে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বিভাজনে পরিবর্তন

এদিকে শিক্ষার্থীদের তথ্য সার্ভারে আপলোড করতে গিয়ে বিপাকে পড়েছেন শিক্ষকরা। গত ১৬ মে শুরু হওয়া এ কার্যক্রম রোববার শেষ হয়েছে। কিন্তু অনেকে ৩০-৪০ শতাংশ তথ্য আপলোড করতে পারেননি। সার্ভার জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষা কর্মকর্তাদের রোষানলে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেছেন, শুরুর দিকে সার্ভারে কিছু সমস্যা ছিল। পরে এর ক্ষমতা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য এন্ট্রির কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে। শিক্ষকদের কেউ হয়রানির চেষ্টা করলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬