প্রাথমিকের শিক্ষক নিয়োগে দালাল-প্রতারক থেকে প্রার্থীদের সতর্কতা

১২ মে ২০২২, ০৯:৪৬ PM
প্রাথমিকের শিক্ষক নিয়োগে দালাল-প্রতারক থেকে প্রার্থীদের সতর্কতা

প্রাথমিকের শিক্ষক নিয়োগে দালাল-প্রতারক থেকে প্রার্থীদের সতর্কতা © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দালাল ও প্রতারক থেকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় চাকরি দেওয়ার নামে কারো সঙ্গে অর্থ লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগবিধি অনুসরণ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। দালাল বা প্রতারক চক্র থেকে সর্তক থাকতে হবে।

এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২০ মে এবং ৩ জুন পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিকের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগবিধি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ হাজার ৮৬২ প্রার্থী

প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র পাঠানো ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এ ছাড়া জেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।

দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন না করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় বলেছে, অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence