প্রশ্ন ফাঁসের কোনো খবর পাইনি: প্রতিমন্ত্রী জাকির

২২ এপ্রিল ২০২২, ০১:৫৯ PM
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্যকে গুজব বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১টায় ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের কোনো খবর পাইনি, যা শোনা যাচ্ছে তা গুজব। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কেউ যদি প্রশ্ন ফাঁসের খবর পান তাহলে আমাদের জানান।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা হয় আজ। আর দ্বিতীয় ধাপে ২০ মে ও তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে।

আরও পড়ুন: প্রশ্নের পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা হয়েছে: ডিজি

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সামাজিক যোগাযোগে প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ গুজব। এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পায়নি। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা আইনি পদক্ষেপ নেব।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন চাকরিপ্রার্থী। সেই হিসেবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ জন।

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬