৪৫ হাজার শিক্ষকের যোগদান শুরু জুলাইয়ে

২১ এপ্রিল ২০২২, ০২:৩২ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণদের যোগদান আগামী জুলাই মাসে শুরু হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও গত দুই বছরে অনেক সহকারী শিক্ষক পদ শূন্য হয়ে গেছে। সে কারণে এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে ২২ এপ্রিল ২২ জেলায়, দ্বিতীয় ধাপে ২০ মে ৩১ জেলায় এবং তৃতীয় ধাপে ৩ জুন দেশের ৩১ জেলায় নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। এক ঘণ্টার প্রতিটি পরীক্ষা শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৯ যার ৪৬১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষা অনুষ্ঠানে দেশের ৬১ জেলায় ১ হাজার ৮১১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন: নতুন কারিকুলামে সমাপনী পরীক্ষা থাকছে না প্রাথমিকে

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে লিখিত পরীক্ষা পরিচালনা নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কেউ চাকরি দেওয়ার নামে প্রলোভন দেখালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম প্রমুখ।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence