প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপে যেসব জেলায় পরীক্ষা

২১ এপ্রিল ২০২২, ০১:২২ PM
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষা © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। বুধবার নিয়োগ কমিটির সহকারী পরিচালক সিনিয়র সহকারী সচিব মো. আতিক এস. বি. সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন মোট ৩১ জেলার ৬৫৯টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭টি সম্পূর্ণ জেলা এবং ১৪টি আংশিক জেলার চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেবেন।

এদিন জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বরগুনা, ভোলা, কক্সবাজার, গোপালগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও নড়াইল জেলার সব উপজেলার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এছাড়া নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, জামালপুর, বাগেরহাট, রাজবাড়ী, পিরোজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বাকি থাকা উপজেলাগুলোতে এ নিয়োগ পরীক্ষা হবে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ আগামী ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপ ২০ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রে কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬