প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র বিতরণ রোববার থেকে, যেভাবে পাবেন

১৫ এপ্রিল ২০২২, ০৯:১৯ AM
আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে

আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তিন ধাপে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী রোববার থেকে প্রথম ধাপের পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপে আগামী ৩ জুন পরীক্ষা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে।

প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল ফোন নম্বরে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের মেসেজ পাঠানো হবে। প্রথম ধাপে যারা পরীক্ষা দেবেন তাঁরা আগামী ১৭ এপ্রিল (রোববার) থেকে ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন: কড়া নিরাপত্তায় হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা, কেন্দ্রে থাকবে ম্যাজিস্ট্রেট

এ ছাড়া এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়েও লগইন করে প্রবেশপত্র পাওয়া যাবে। এই (https://admit.dpe.gov.bd/) ওয়েবিসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেওয়া থাকবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। এবার মোট প্রার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। একটি পদের জন্য লড়বেন ২৯ জন প্রার্থী।

প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলোর মধ্যে রয়েছে, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, লালমনিরহাট ও মৌলভীবাজার।

এ ছাড়া যেসব জেলার কিছু উপজেলা প্রার্থীদের পরীক্ষা হবে সেগুলো হলো যশোরের ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা, ময়মনসিংহের ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট ও ঈশ্বরগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ ও কাজীপুর, নেত্রকোনার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা ও কেন্দুয়া, টাঙ্গাইলের সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল ও গোপালপুর, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ ও কটিয়াদী, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা ও দাউদকান্দি এবং নোয়াখালীর কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমুড়ী ও সুবর্ণচর।

জ্বরের প্রথম দিনেই অন্যের শরীরে ছড়াতে শুরু করে হাম, আক্রান্…
  • ৩০ মার্চ ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু
  • ৩০ মার্চ ২০২৬
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্ন…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence