বিদ্যালয়ের মাঠে আসবাবপত্রের ব্যবসা

১৫ মার্চ ২০২২, ১২:৪৭ PM
বিদ্যালয়ের মাঠে আসবাবপত্র

বিদ্যালয়ের মাঠে আসবাবপত্র © সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। করোনা মহামারির প্রকোপে প্রায় দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। দীর্ঘ দিন পর বিদ্যালয়ের ফিরতে পেরে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণেও পুরাতন উদ্যম ফিরেছে।

দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার সুবাধে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে আসবাবপত্রের ব্যবসা চালাচ্ছেন অলিউল হোসেন নামের এক ব্যক্তি। অলিউল হোসেন পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে ম্যানেজ করে এ ব্যবসা চালাচ্ছেন।

অভিযুক্ত অলিউল জানান তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শামসুদ্দিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর অনুমতিতে বিদ্যালয়টির মাঠে ফার্নিচারের ব্যবসা করছেন।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন : কুয়েটে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী পদে বিশাল নিয়োগ

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জানান, স্কুল বন্ধ থাকায় তাকে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মালেক জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত আসবাবপত্রের দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম জানান, বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬