প্যানেলের দাবিতে ডিপিইর সামনে মানববন্ধন করবে চাকরিপ্রার্থীরা

১৭ নভেম্বর ২০২১, ০৩:৩৭ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো ও প্যানেল প্রত্যাশীদের আন্দোলন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো ও প্যানেল প্রত্যাশীদের আন্দোলন © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করবে প্যানেল প্রত্যাশীরা। আগামী মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

‘প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল প্রত্যাশী-২০১৮’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘‘এতদ্বারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশী সকলের অবগতিত জন্য জানানো যাচ্ছে যে, প্যানেল বাস্তবায়নের দাবিতে আগামী ২৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে ২০১৮ সালের প্যানেল প্রত্যাশী সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।’’

জানা গেছে, মামলা জটিলতায় আটকে থাকার দীর্ঘ চার বছর পর ২০১৮ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হন। আর ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগ বঞ্চিত হন।

নিয়োগ বঞ্চিতরা প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে ২০২০ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করেন। এছাড়া মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে কাফনের কাপড় পরে আন্দোলন করেন। দীর্ঘ বিরতির পর আবারও একই দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন কমিটির নেতারা।

সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence