দেয়ালচাপায় শিশুর মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

১১ নভেম্বর ২০২১, ০৩:৫৯ PM
ধসে পড়া দেয়াল

ধসে পড়া দেয়াল © সংগৃহীত

রাজধানীর আজিমপুরে বাবার সাথে স্কুলে যাওয়ার পথে দেওয়াল চাপা পড়ে শিশু জিহাদ (৭) মারা যাওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী আব্দুল হালিম।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ নোটিশ স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইওসহ ৯জন বরাবরে পাঠানো হয়েছে।

সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না আসলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের সরকারি কলোনির পুরনো সীমানাপ্রাচীরের পাশ দিয়ে বাবা নাজির হোসেনের হাত ধরে স্কুলের পথে হাঁটছিল শিশু জিহাদ। হঠাৎ প্রাচীরটির একটি অংশ ধসে পড়ে জিহাদের ওপর। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টায় জিহাদকে মৃত ঘোষণা করেন।

 

ট্যাগ: মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬