স্বামীর বাইক থেকে পড়ে বাসচাপায় প্রাথমিকের শিক্ষিকা নিহত

০৯ নভেম্বর ২০২১, ১০:৫৯ PM
নিহত শিক্ষিকা

নিহত শিক্ষিকা © সংগৃহীত

বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার  নাম জাকিয়া সুলতানা (৪০)। তার স্বামীর নাম রুহুল আমিন। তিনিও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, জাকিয়া সুলতানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তার স্বামী রুহুল আমিন একই উপজেলার পারআঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা বগুড়ার নিশিন্দারা উপশহরে পরিবার নিয়ে বসবাস করেন। মঙ্গলবার বিকালে স্কুল ছুটির পর স্বামী-স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছলে ঝাঁকুনিতে পেছন থেকে জাকিয়া সুলতানা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর জাকিয়া মারা যান।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সহকারী শিক্ষক জাকিয়া সুলতানার লাশ তার বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে নেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, এ দুর্ঘটনার তারা এখনও কিছু শোনেননি।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950