আজিমপুরে স্কুলে যাওয়ার সময় দেয়ালচাপায় প্রাণ গেলো ছাত্রের

০৯ নভেম্বর ২০২১, ১২:০৮ PM
স্কুলে যাওয়ার সময় দেয়ালচাপায় প্রাণ গেলো ছাত্রের

স্কুলে যাওয়ার সময় দেয়ালচাপায় প্রাণ গেলো ছাত্রের © প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুরে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম মো: জিহাদ (৭)। সে আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরে এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টায় জিহাদকে মৃত ঘোষণা করেন।

জিহাদের বাবা নাদির হোসেন বলেন, জিহাদ আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। প্রতিদিন আমি ছেলেকে স্কুলে নিয়ে যেতাম। আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসতাম। মঙ্গলবার সকালে শিশুটির হাত ধরে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়ল শিশুটি দেয়ালের নিচে চাপা পড়ে। এতে আমার পায়েও কিছুটা আঘাত লাগে। পরে শিশুটিকে দেওয়ালের নিচ থেকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

এ ব্যাপারে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. কাদির বলেন, শিশু জিহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence