প্রাথমিক শিক্ষকদের চরভাতার দাবি বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী

৩০ অক্টোবর ২০২১, ০৮:২২ PM
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দুর্গম চরাঞ্চলে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চরভাতার যে দাবি ছিল সেটি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) কুড়িগ্রামের রৌমারি উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রৌমারি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন রৌমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম সহ প্রমুখ।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬