প্রাথমিক শিক্ষায় ৩৯ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান

২৫ অক্টোবর ২০২১, ১১:৪৮ PM
 ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি চুক্তিতে সই করেন

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি চুক্তিতে সই করেন © সংগৃহীত

বাংলাদেশকে ৩৮ কোটি ৯৩ লাখ টাকা অনুদান দিচ্ছে জাপান সরকার। দুই দেশের সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এই সহায়তা পাচ্ছে বাংলাদেশ।

আজ সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি সই হয়। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

ইআরডি জানিয়েছে, প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষ নির্মাণ, সব শিশুর শিক্ষা নিশ্চিতকরণ, আইসিটি শিক্ষার মানোন্নয়নের মতো বিষয়গুলো পিইডিপি-৪-এ স্থান পেয়েছে। পিইডিপি-৪-এর আওতায় এক লাখ ৬৫ হাজার ১৭৪ জন শিক্ষক নিয়োগ ও পদায়ন হবে। গুরুত্ব পাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টিও।

ইআরডি আরও জানিয়েছে, ২০১৮ সালে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৩ সাল পর্যন্ত। কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য শুরু হয়েছে পিইডিপি-৪। এ প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে ২৫ হাজার ৫৯১ কোটি ৫৭ লাখ টাকা। এর বাইরে ১২ হাজার ৮০৫ কোটি ৫৯ লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক সহায়তা হিসেবে।

এক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইইউ, ডিএফআইডি, অস্ট্রেলিয়ান এইড, কানাডিয়ান সিডা, সুইডিশ সিডা, ইউনিসেফ ও ইউএসএইড প্রকল্পে অর্থায়ন করবে। এরই ধারাবাহিকতায় জাপান অর্থায়ন করছে। 

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। ২০২১ সালের জুন পর্যন্ত নানা উন্নয়ন খাতে বাংলাদেশকে ১৬ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান দিয়েছে জাপান সরকার। বাংলাদেশের পাশে দাড়াতে মেট্রো রেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নেও সহায়তা দিচ্ছে জাপান।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950