প্রাথমিকের অফিসে ই-ফাইলিং ৩১ অক্টোবর থেকে শুরু

২১ অক্টোবর ২০২১, ০৩:৩২ PM
প্রাথমিকের অফিসে ই-ফাইলিং ৩১ অক্টোবর থেকে শুরু

প্রাথমিকের অফিসে ই-ফাইলিং ৩১ অক্টোবর থেকে শুরু

আগামী ৩১ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ১ হাজার ৭০০ অফিসে ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হচ্ছে। কিছু জরুরি ফাইল ছাড়া সকল ফাইল ই-ফাইলিংএর মাধ্যমে কার্যযক্রম পরিচালিত হবে।

প্রাথমিকের বেশির ভাগ অফিসে ই-ফাইলিং ব্যবস্থা চালুর পর চলতি বছরের জুনে অধিদফতর থেকে বলা হয়েছিল, ২০২২ সালের জানুয়ারি থেকে শতভাগ ই-ফাইলিংএ যাওয়া সম্ভব হবে। সময়সীমার দুই মাস আগেই এই কর্যক্রম শুরু হচ্ছে।

এ বিষয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, ‘মুজিববর্ষে শতভাগ অফিস ই-ফাইলিংয়ের আওতায় আনতে পারছি। দেশের সকল অফিসার ও স্টাফকে প্রশিক্ষণ দিয়েছি। ডিজিটাল সিস্টেমে ফাইল ট্রান্সফার ও যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত সংক্রান্ত কিছু নথি এবং এজি (অডিটর জেনারেল) অফিসের ফাইল- যেগুলোতে স্বাক্ষর থাকা জরুরি, সেগুলো হার্ডকপিতেই থাকবে। এ ছাড়া প্রজেক্টের কিছু কাজও হার্ডকপিতে রাখার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, প্রথমিক অধিদফতরের অধিনে ১ হাজার ৭০০ অফিসে ই-ফাইলিংয়ের কাজ আগে থেকেই শুরুর প্রক্রিয়া নেওয়া হয়েছিল। অ্যানালগ পদ্ধতিতে সময় নষ্ট হয় বেশি। হাতে হাতে না পৌঁছালে সচিবালয়ে একটি ফাইল যেতে লেগে যায় এক সপ্তাহ। ই-ফাইলিংয়ে সেটা আমরা পৌঁছাতে পারব কয়েক সেকেন্ডে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মহামারি করোনাকালিন দেশের ১ হাজার ৭০০টি অফিসকে পেপারলেস করার উদ্যোগ নেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। তার নির্দেশনায় দেশের বিভিন্ন বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা শিক্ষা অফিসাররা ই-ফাইলিং চালুর উদ্যোগ নেন। মাঠ পর্যায়ের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রথম দিকে ই-ফাইলিংয়ের আওতায় আনা হয়। এরপর উপজেলা ও থানা শিক্ষা অফিস, উপজেলা ও থানা রিসার্চ সেন্টারসহ অধিদফতরের সব অফিসে ই-ফাইলিং শুরু করতে প্রশিক্ষণ দেওয়া হয়। এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন।

সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, সেবাগ্রহীতার হার্ডকপির আবেদন স্ক্যান করে ই-ফাইলে নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা তার মতামত দিতে পারবেন ই-নথির মাধ্যমে।

প্রাথমিক অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিভাগীয় উপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেবা পাওয়া সহজ করতে বিদ্যালয়ের নিজস্ব ইমেইল আইডি খোলার নির্দেশ দিয়েছেন। সরকারি আদেশ, প্রজ্ঞাপন, অধিদফতরসহ বিভাগীয় নির্দেশনা ওই সকল ইমেইলে পাঠানো হবে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence