ঘুরতে গিয়ে আহত স্কুলশিক্ষিকা, হাসপাতালে মৃত্যু

১৬ অক্টোবর ২০২১, ১০:৩৫ AM
মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছিলেন ছন্দা রাণী

মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছিলেন ছন্দা রাণী © প্রতীকি ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আহত এক স্কুলশিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।  

নিহত ছন্দা রাণী সরকার উপজেলার ঝলমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের গাঙ ধোপাপাড়া এলাকার স্কুলশিক্ষক অমল কুমার সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে স্বামীর সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হন ছন্দা রাণী। এ সময় পুঠিয়া-তাহের সড়কের গণ্ডগোহালী ব্রিজের কাছে মোটরসাইকেল থেকে পড়ে গেলে মাথায় আঘাত লাগে তার। গুরুতর আহত অবস্থায় ছন্দা রাণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

স্কুলশিক্ষিকা ছন্দা রাণীর দুটি শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950