স্যোশাল মিডিয়ায় প্রাথমিক শিক্ষকরাও থাকবেন নজরদারিতে

১১ অক্টোবর ২০২১, ০৯:৪৮ AM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্যোশাল মিডিয়া নজরদারিতে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্যোশাল মিডিয়া নজরদারিতে © ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের মতো এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্যোশাল মিডিয়ায়ও নজরদারিতে আনতে মনিটরিং কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত ৭ অক্টোবর অধিদফতর, বিভাগ ও জেলা পর্যায়ে তিনিটি মনিটরিং টিম গঠন করা হয়।

মনিটরিং কমিটি গঠনের অফিস আদেশে জানানো হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২০ সালের ৭ মে’র পরিপত্র মোতাবেক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্দেশনাগুলো বাস্তবায়ন করছে কিনা, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর, বিভাগ ও জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হলো।’

ছয় সদস্যের মনিটরিং টিমের সভাপতি হলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক। সদস্যদের মধ্যে রয়েছেন—প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন), পলিসি অ্যান্ড অপারেশন-এর পরিচালক এবং পরিচালক (প্রশিক্ষণ)। টিমের সদস্য সচিব হবেন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইএমডি) এবং উপপরিচালক (সংস্থাপন)।

ছয় সদস্যের মনিটরিং টিমের জেলা পর্যায়ের মনিটরিং টিমের সভাপতি হবেন বিভাগীয় উপপরিচালক। সদস্যদের মধ্যে রয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (বিভাগীয় সদর জেলা), পিটিআই সুপারিনটেনডেন্ট, (বিভাগীয় সদর পিটিআই), কম্পিউটার সায়েন্স বিষয়ের ইন্সট্রাক্টর, (বিভাগীয় সদর পিটিআই) ও উপজেলা শিক্ষা অফিসার, (বিভাগীয় সদর উপজেলা)।  টিমের সদস্য সচিব সহকারী পরিচালক/শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট বিভাগ)। এছাড়াও জেলা পর্যায়ের ছয় সদস্যের মনিটরিং টিমের সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা)। 

মনিটরিং টিমের কার্যপরিধি হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণপূর্বক কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২০ সালের ৭ মে’র পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটা পর্যবেক্ষণ ও বাস্তবায়নও করবে মনিটরিং কমিটি।

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬