শিক্ষকের করোনা, বান্দরবানে একটি স্কুল এক সপ্তাহ বন্ধ

০৪ অক্টোবর ২০২১, ০৯:১২ AM
তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়

তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

এক শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বান্দরবানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহর জন্য বন্ধ করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার কোভিড শনাক্ত হয় বলে ইউএনও সালমা ফেরদৌস জানিয়েছেন। ওই শিক্ষিকা বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশন রয়েছেন বলে জানান ইউএনও।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম জানান, শিক্ষকের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি এড়াতে এই স্কুলটি আগামী ৯ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্কুলটি খোলা হবে।

স্কুলটিতে ১০ জন শিক্ষক ও সাড়ে চারশ শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা সুস্থ রয়েছেন বলে শফিউল আলম জানান।

স্কুলটির প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় দুই শিক্ষক তাদের নমুনা পরীক্ষা করান; তাদের মধ্যে একজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন স্কুলটি এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬