আগামীকাল থেকে প্রাথমিকের নতুন রুটিন কার্যকর

০২ অক্টোবর ২০২১, ০৯:০০ AM
প্রাথমিকের শিক্ষার্থীদের নতুন রুটিন

প্রাথমিকের শিক্ষার্থীদের নতুন রুটিন © ফাইল ছবি

আগামীকাল রোববার (২ অক্টোবর) থেকে সংশোধিত রুটিন অনুযায়ী প্রাথমিকের শ্রেণি কার্যক্রম পরিচালনা শুরু। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত রুটিন সংশোধন করা হয়েছে। 

সংশোধিত ওই রুটিন অনুসারে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু হবে প্রতিদিন সকাল ৯টা থেকে। করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের প্রবেশ করবে। এরপর সাড়ে ৯টা থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

অন্যদিকে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত প্রবেশ করবে এবং দেড়টা থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। চলবে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত।

প্রতিটি শিফটে প্রথমে ক্লাসের শুরুতে ৫ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করতে হবে।

সংশোধিত রুটিনে দুই শিফটের মাঝখানে দেড় ঘণ্টার (১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত) বিরতি থাকবে। আগের রুটিনে এই বিরতি ছিল ১ ঘণ্টা ৫ মিনিটের (১২টা ৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট)। 

আগের রুটিন অনুযায়ী বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির বেলা সোয়া ২টায় ছুটি হলেও সংশোধিত রুটিন অনুযায়ী ওইদিন আড়াইটায় ছুটি হবে।

আগের পাঠদানের সূচিতে বুধবার ও বৃহস্পতিবার শুধু পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হত এবং শনিবার থেকে মঙ্গলবার এই চার দিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হত। এখন থেকে বুধবার ও বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি চতুর্থ ও তৃতীয় শ্রেণির পাঠদান চলবে।

নতুন সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত; রবিবার তৃতীয় শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; সোমবার দ্বিতীয় শ্রেণির বাংলা গণিত ও ইংরেজি; মঙ্গলবার প্রথম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত; বুধবার চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা; বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; রবিবার বাংলা, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়; সোমবার বাংলা, ইংরেজি ও গণিত; মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান; বুধবার গণিত, ইংরেজি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা; বৃহস্পতিবার বাংলা ও গণিত ক্লাস অনুষ্ঠিত হবে।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950