সহসাই শুরু হচ্ছে না প্রাক-প্রাথমিকের ক্লাস

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৮ PM
প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম

প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হলেও বন্ধই রয়েছে প্রাক-প্রাথমিকের ক্লাস। সশরীরে পাঠদান শুরুর তিন সপ্তাহ পর প্রাক-প্রাথমিকের ক্লাস শুরুর কথা বলা হলেও সেটি হচ্ছে না। কবে নাগাদ পাঠদান শুরু করা হতে পারে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকের পাঠ পরিকল্পনা অনুযায়ী সশরীরে পাঠদান শুরুর তিন সপ্তাহ পর প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সংক্রমণের খবর আসায় প্রাক-প্রাথমিকের ক্লাস শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ডিপিই।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, প্রাক-প্রাথমিকের শ্রেণি পাঠদান এখনই শুরু করা হচ্ছে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন পাঠদান হবে। এছাড়া অন্যান্য শ্রেণির পাঠদান যেভাবে চলছে সেভাবেই চলবে।

ডিপিই মহাপরিচালক আরও বলেন, পাঠদানের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করছি। এসওপি অনুসারে আপাতত নতুন ক্লাস যুক্ত হবে না। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950